কেন্দ্রের ন্যাসের প্রশ্নপত্রে পাতাজোড়া রাজ্যের বিজ্ঞাপন, উঠছে প্রশ্ন

রাজেন রায়, কলকাতা, ২৬ অক্টোবর: রাজ্যগুলিতে শিক্ষার মান নির্ধারণের জন্য সব রাজ্যে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে পরিচালনা করে কেন্দ্র। আর সেই সর্বভারতীয় ন্যাস পরীক্ষায় পাতাজোড়া সরকারি বিজ্ঞাপন। কন্যাশ্রী ও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বিজ্ঞাপন দেওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও সঙ্গে বিশ্ব বাংলার লোগো। কেন এনএএসের মতো একটি সংস্থার প্রশ্নপত্রে মুখ্যমন্ত্রীর ছবি, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন অনেকেই। প্রশ্ন উঠছে, কেন এভাবে এনএএসের সমীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে সরকারি বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। আর বিজ্ঞাপনের পরবর্তী পাতায় রয়েছে সেই সংক্রান্ত প্রশ্নমালা।

উল্লেখ্য, কিছুদিন আগেই করোনা টিকাকরণের শংসাপত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি থাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। এবার কেন সরকারি বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হচ্ছে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের মতো একটি গুরুত্বপূর্ণ সমীক্ষার প্রশ্নপত্রকে, প্রশ্ন তুলছেন শিক্ষাবিদদের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *