স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৫ মে:
রানাঘাট মহাকুমায় করোনা হাসপাতালে দাবি সহ জেলায় করোনা বেডের সংখ্যা ন্যূনতম ১০০০ করার দাবি সহ মোট ১০ দফা দাবি নিয়ে বুধবার এসইউসিআই’য়ের পক্ষ থেকে নদিয়ার জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। এছাড়াও তাদের দাবি প্রতিটি ব্লকে একটি সেফ হোম গড়ে তুলতে হবে এবং সেখানে অক্সিজেন সরবরাহ, চিকিৎসক এবং প্রয়োজনীয় ঔষধ পত্র সরবরাহ নিশ্চিত করতে হবে। প্রতিটা পঞ্চায়েতে একটি করে অক্সিজেন বুথ তৈরি করতে হবে। ইমারজেন্সি রোগীদের জন্য প্রতিটি ব্লক হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড রাখতে হবে। অতি দ্রুত মানুষ যাতে ভ্যাকসিন পায় তার ব্যবস্থা করতে হবে।


