স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১১ অক্টোবর: ডিউটিরত অবস্থায় নিজের সার্ভিস রিভালবার দিয়ে আত্মহত্যা করল এক SSB জওয়ান। ঘটনাটি ঘটে গতকাল সকালে নিজের কর্মক্ষেত্রে। মৃত ওই SSB কর্মীর নাম কৌশিক বিশ্বাস বাড়ি নদিয়ার চাকদহ থানার চাদুরিয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বিশ্বাস পাড়া এলাকায়।
রবিবার সকালে টেলিফোন মারফত মৃত্যুর খবর আসে। এরপরেই শোকে ভেঙে পড়ে পরিবারের সকলে। ২০১৭ সালে SSBতে চাকরি পান কৌশিক। বর্তমানে নেপাল ও ভুটান সীমান্তে সীমান্ত রক্ষীর দায়িত্বে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ (SSB) বাহিনীর সদর দপ্তরে কর্মরত ছিলেন। বছর দুয়েক আগে অমৃতা বিশ্বাসের সাথে তার বিবাহ হয়। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। বাবা কীর্তিবাস পেশায় কৃষিজীবী এবং একমাত্র পরিবারে রোজগারে ছিলো কৌশিক।

তার একটি বোন ও রয়েছে। পরিবারের অভিযোগ, কৌশিকের বন্ধু বিভিন্ন সময় তার কাছ থেকে কয়েক লক্ষ টাকা বিভিন্ন সময় হাতিয়ে নেয়। সেই কারণেই কি মৃত্যু? কৌশিকের মৃত্যুতে এই প্রশ্ন উঠছে পরিবারের সদস্যদের মনে।

