Ramakrishna, Kamarpukur, শ্রীরামকৃষ্ণের ১৯১তম জন্মতিথি উৎসব কামারপুকুরে

আমাদের ভারত, হুগলি, ১৯ ফেব্রুয়ারি: শ্রীরামকৃষ্ণের ১৯১তম জন্মতিথি উপলক্ষে সকাল থেকেই ভক্ত সমাগম ঘটে কামারপুকুরে। ভোর চারটে ত্রিশ মিনিটে শ্রীরামকৃষ্ণের মঙ্গল আরতির মাধ্যমে উৎসবের সূচনা হয়। পূণ্যভূমি কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের মাটির বসতবাটিতেও চলে পূজার্চনা। সকাল থেকেই দেশ-বিদেশের ভক্তরা কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের জন্মতিথির সুসজ্জিত শোভাযাত্রায় অংশ নেন। এলাকার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা শোভাযাত্রায় অংশ নেয়।

কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন থেকে শোভাযাত্রা বের হয়। গোটা কামারপুকুর প্রদক্ষিণ করে এই সুসজ্জিত শোভাযাত্রা। শোভাযাত্রায় কামারপুকুর রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীরাও পা মেলান। আশপাশের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী অভিভাবক সহ দেশ-বিদেশের ভক্তরাও শোভাযাত্রায় অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *