বড় চমক! শ্রাবন্তী চ্যাটার্জি তৃণমূলের সঙ্গ ছেড়ে যোগ দিলেন বিজেপিতে

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১ মার্চ: বিজেপিতে যোগদান করলেন বাংলা সিনেমার পরিচিতি মুখ শ্রাবন্তী চ্যাটার্জি। সোমবার কলকাতায় বিজেপির হেস্টিংস অফিসে তিনি বিজেপিতে যোগদান করেছেন। দিলীপ ঘোষের হাত থেকে গেরুয়া পতাকা ধরেছেন টলিউডের গ্ল্যামার কন্যা শ্রাবন্তী।

প্রসঙ্গত, বিধানসভা ভোটের আগে টলিউড থেকে তৃণমূল ও বিজেপিতে যোগদান করার একটা হিড়িক চলছে। তার মধ্যে সবথেকে টলিউডের বড় চমক শ্রাবন্তীর বিজেপিতে যোগদান করা। কারণ শ্রাবন্তী চ্যাটার্জি মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তৃণমূল কংগ্রেসের বহু কর্মসূচিতে শ্রাবন্তী চ্যাটার্জি মুখ্যমন্ত্রীর পাশে থাকতেন। বিভিন্ন সরকারি অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি। মুখ্যমন্ত্রীকে একাধিক অনুষ্ঠানে দেখা গেছে প্রথমেই মঞ্চে উঠে শ্রাবন্তীকে খুঁজতে। মুখ্যমন্ত্রীর প্রিয় সেই শ্রাবন্তী চ্যাটার্জি আজ তার সঙ্গ ত্যাগ করলেন।

বিজেপিতে যোগদান করে তিনি বলেন, পরিবর্তনের পরিবর্তন করার জন্যই বিজেপিতে যোগদান করেছি। রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে। তাদেরকে সম্মান দিয়েই বিজেপিতে এসেছি বলে জানিয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *