Spring festival, Tamluk, তমলুক জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে বসন্ত উৎসব

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১ মার্চ: দোলের আগেই বসন্ত উৎসব। রবিবার বিকেল থেকেই ঐতিহাসিক তাম্রলিপ্ত শহরের রাখাল মেমোরিয়াল ফুটবল ময়দানে প্রায় পাঁচ শতাধিক খুদে নৃত্যশিল্পীদের নিয়ে বিশেষ এই বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। তমলুক জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে ১৪তম এই আগাম বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার পারিজাত বিশ্বাস, তাম্রলিপ্ত পৌরসভার পৌর প্রধান বৈদ্যনাথ সিনহা, সমাজসেবী চিত্ত মাইতি, অসিত বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

রবিবার দুপুরে তমলুক শহরে নৃত্যের মাধ্যমে এক বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়। এরপর মূল মঞ্চে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় সাত শতাধিক নৃত্য শিল্পীরা অংশগ্রহণ করেন। বিভিন্ন দলের নৃত্যের পাশাপাশি গান ও আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা। এবছর এই বসন্ত উৎসব ১৪তম বর্ষে পড়ল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *