আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৩ মার্চ: সামনেই দোল পূর্ণিমা, আর এই দোল পূর্ণিমার আগে রবিবার তমলুক জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে বসন্ত উৎসবে মাতালেন তমলুকবাসী। ১০ ম বসন্ত উৎসবের আয়োজনে ছোট বড় সকলেই দলের আবীর গালে মেখে নৃত্য আবৃত্তি সহ নানান অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা গেল কচিকাঁচা সহ নৃত্য শিল্পীদের।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার কে অমরনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক, সমাজসেবী সহ বিভিন্ন অতিথিবর্গরা। অনুষ্ঠানের শুরুতে তমলুক শহরের সিংহ অয়েল মিলের মাঠ থেকে বসন্ত উৎসবের অনুষ্ঠানস্থল রাখাল মেমোরিয়াল ময়দানে নৃত্যের মাধ্যমে শোভাযাত্রা করে উপস্থিত হয় বসন্ত উৎসবে শামিল হওয়া শিল্পীরা ও অতিথি ও উদ্যোক্তারা।

এই অনুষ্ঠানে অতিথিদের বরণ করার পাশাপাশি আবির দিয়ে রাঙিয়ে দেওয়া হয় উপস্থিত সকলকে। স্থানীয় নৃত্য শিল্পীদের বিভিন্ন গোষ্ঠীর শিল্পীরা একে একে নৃত্য পরিবেশন করে। সঙ্গে ছিল আবৃত্তি ও গান। অনুষ্ঠান শেষ হয় বাউল গানের মধ্যে দিয়ে।

