শেষাদ্রী ড্যান্স অ্যাকাডেমীর “বসন্ত উৎসব”

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ মার্চ: মেদিনীপুর শহরের স্বনামধন্য নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান শেষাদ্রী ডান্স অ্যাকাডেমীর উদ্যোগে সোমবার বিকেলে শহরের  গণপতি নগরে(পালবাড়ি) প্রয়াত গণপতি বসু’র বাগান বাড়িতে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব। বর্ণময় এই উৎসবের নৃত্যানুষ্ঠানে সংস্থার প্রায় ষাট জন শিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানানোর পাশাপাশি গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের কর্ণধার  নৃত্যশিল্পী শেষাদ্রী মিশ্র।বসন্তকে স্বাগত জানিয়ে বিভিন্ন নৃত্য উপস্থাপনের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেয় সংস্থার শিক্ষার্থীরা। অনুষ্ঠানে তাদের অভিভাবক-আভিভাবিকা এবং সংস্থার শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *