পায়রাডাঙ্গার নৃত্যালয় ও রক স্টার এবং গোল্ডেন মিউজিক্যাল গ্রুপের উদ্যোগে বসন্ত উৎসব

আমাদের ভারত, নদিয়া, ১৩ মার্চ: ফাগুনের হাওয়ায় লেগেছে বসন্তের ছোঁয়া। প্রকৃতিও জানান দিচ্ছে যে বসন্ত এসে গেছে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তের বসন্ত প্রেমী অনুরাগীরা তৈরী। আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। আর ঠিক তার আগে নদিয়ার পায়রাডাঙ্গার নৃত্যালয় ও রক স্টার এবং গোল্ডেন মিউজিক্যাল গ্রুপের উদ্যোগে আয়োজিত হল বসন্ত উৎসব। শোভাযাত্রা বের হয় পায়রাডাঙ্গা শহরের রাজপথে।

গত দু’বছর করোনা আবহের জন্য উদোক্তারা বসন্ত উৎসবের অনুষ্ঠান করতে পারেনি। এ’বছর করোনা অতিমারীকে দূরে সরিয়ে সুস্থ ও স্বাভাবিক ছন্দে ফিরেছে সকলে ছোট ছোট শিশুদের নিয়ে ট্যাবলো সহযোগে এক শোভাযাত্রা বের হয়। আবীরের রং আর রাস্তার মোড়ে মোড়ে নৃত্যের তালে বসন্তকে স্বাগত জানালেন আট থেকে আশি সকলে। এদিন পায়রা ডাঙ্গার মিতালী সংঘ ক্লাব ময়দান থেকে পায়রাডাঙ্গার রাজপথে পথ চলতি সকল মানুষকে বসন্ত এবং দোল উৎসবকে স্বাগত জানালেন তারা।

এবিষয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে মাম্পি ভট্টাচার্য জানান, প্রতিবছর আমরা এই উৎসব করে থাকি।কিন্তু করোনার জন্য আটকে ছিল। এখন আমরা উৎসবে মেতে উঠেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *