বুদবুদ গার্লস স্কুলে পালিত হল বসন্ত উৎসব

জয় লাহা, আমাদের ভারত, ১৭ মার্চ: করোনা আবহ কাটিয়ে ছন্দে ফিরছে সমাজ। দু’বছর লকডাউনে গৃহবন্দি জীবন কাটিয়ে আবারও বসন্ত উৎসবে মাতলো বুদবুদ গার্লস স্কুলের পড়ুয়ারা। বৃহস্পতিবার সকাল থেকে স্কুলে পড়ুয়া ও শিক্ষিকাদের উদ্যোগে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সমবেত নৃত্য, আবৃত্তি, গানের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। বসন্ত উৎসবে পড়ুয়াদের পরনে বাসন্তি রঙ্গের শাড়ি আলাদা মাত্রা এনে দেয়। তার সঙ্গে আবির খেলা। একে অপরকে আবির মাখিয়ে দোল উৎসব পালন করে তারা। অনুষ্ঠানের পর দুপুরে ছিল খিচুড়ি খবারের আয়োজন। সব মিলিয়ে আনন্দমুখর ছিল পড়ুয়ারা।

স্কুলের শিক্ষিকা রুমা দে জানান, “প্রতিবছরই স্কুলের পড়ুয়াদের নিয়ে বসন্ত উৎসব পালিত হয়। দু’বছর করোনা আবহে লকডাউনের জন্য স্কুল বন্ধ ছিল। এবছর আবারও নতুন করে বসন্ত উৎসব পালন করা হয়েছে। সকলে খুব খুশী।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *