শান্তিনিকেতনের অনুকরণে বসন্ত উৎসবে মাতলেন অশোকনগর বাসী

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৮ মার্চ:
আজ দোল উৎসব, আর সেই রঙের উৎসবে মাতলেন অশোকনগরের আপামর বাঙালি। বসন্তের সকাল থেকেই অশোকনগর শেরপুর এপিএ মাঠে শুরু হয় উৎসব। আট থেকে আশি সকলেই এই রঙ্গের উৎসবে সামিল হয়েছিলেন।

দোলের দিন বসন্ত উৎসব বলতে গেলেই সবার আগে মনে পড়ে বোলপুর শান্তিনিকেতন – মনে পড়ে কবিগুরু রবীন্দ্রনাথের গানের কথা। সেই শান্তিনিকেতনের আদলে বেশ কয়েক বছর ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটা করে দোল উৎসব পালন করা হচ্ছে।

সেরকমই দোল উৎসবের একটি চিত্র ধরা পড়েছে এদিন অশোকনগরের শেরপুর এপিএ ক্লাব মাঠে। বসন্ত উৎসবের উদ্যোক্তা রাজা ঘোষ জানিয়েছেন গত এক বছর ধরে করোনা পরিস্থিতির কারণে ঘরবন্দি জীবন কাটাতে গিয়ে মানুষ এক প্রকার হাঁপিয়ে উঠেছিল তাই আজ সমগ্র অশোকনগরবাসীকে সঙ্গে নিয়ে আমরা বসন্ত উৎসবে সামিল হয়েছি, আট থেকে আশি সব বয়সের মানুষ আজ বসন্ত উৎসবে সামিল হয়েছে।

এদিনের অনুষ্ঠানে আবির খেলার পাশাপাশি নাচ ,গান এবং ছোটদের কবিতা আবৃত্তির মধ্য দিয়ে রঙের উৎসব আরও রঙ্গীন হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *