শালবনী জাগরণ ফুটবল অ্যাকাডেমির খেলোড়ারদের দেওয়া হলো ক্রীড়া সরঞ্জাম

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ ডিসেম্বর: শালবনী জাগরণ ফুটবল অ্যাকাডেমির সমস্ত খেলোড়ারদেড় ক্রীড়া সরঞ্জাম প্রদান করা হলো। আজকের এই অনুষ্ঠান শালবনী নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে হয়। একই সাথে শুভেচ্ছা জানানো হয় এই অ্যাকাডেমি থেকেই উঠে আসা বর্তমান আইএফএ রেফারি তর্জুনা মন্ডলকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জুন মালিয়া, প্রশিক্ষক তথা ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক সুব্রত পাল, পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ। সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শালবনী জাগরণ ফুটবল অ্যাকাডেমির সম্পাদক তথা মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক সন্দীপ সিংহ। উপস্থিত ক্রীড়া সংগঠক কোচ তাপস ঘোষ, অসিত পাল, শেক ইমরান, সৌমেন ঘোষ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *