ঝাড়গ্রাম জেলাজুড়ে পালিত হল খেলা দিবস

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৬ আগস্ট: খেলা হবে দিবসে বিশেষ নজর কাড়লো বেলিয়াবেড়ার মহিলা ফুটবল দল। গোপীবল্লভপুরের বিধায়ক খগেন্দ্রনাথ মাহাত সূচনা করেন এই খেলার। মহিলা প্লেয়ারদের বক্তব্য, মুখ্যমন্ত্রী খেলা হবে দিবস উদযাপন করে খেলা ধূলাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। খেলাধূলাকে সামনে এনে
তাদের মতো মহিলা সহ সমস্ত খেলোয়াড়দের এগিয়ে যাওয়ার রাস্তা করে দিয়েছেন। সারা রাজ্যের সঙ্গে ঝাড়গ্রামের প্রতিটা ব্লকে খেলা হবে দিবস পালিত হচ্ছে। জেলার প্রতিটা ব্লকে এবং পৌরসভা এলাকায় আজ পালিত হচ্ছে এই দিবস। খেলোয়াড়দের ফুটবল জার্সি দেওয়া হয়। ঝাড়গ্রামের প্রতিটা বিধায়ক আজ খেলা হবে দিবস পালন করেন নিজের নিজের বিধান সভা এলাকায়।

অন্যদিকে, সাঁকরাইলের পাকুড়িয়া ফুটবল মাঠে খুদমরাই পুরুষ ফুটবল দল ঝিম ঝিম বৃষ্টিতে ভিজেই খেলে। তাদের খেলার উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন খেলা দিবসের সূচনা করেন চিকিৎসক বিধায়ক খগেন্দ্রনাথ মাহাত। সাঁকরাইলে খেলা হবে মাঠে উপস্থিত ছিলেন, সাঁকরাইল ব্লক সভাপতি কমল কান্ত রাউৎ, জেলা কমিটির সদস্য ভাগবত মান্না, অর্ঘ্য রতন পাহাড়ি সহ প্রমুখ। এছাড়াও গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের বেলিয়াবেড়া মাঠে খেলা হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তৃণমূল নেতা কালিপদ সুর সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *