পশ্চিম মেদিনীপুর জেলাতেও পালিত হল খেলা দিবস

জে মাহাতো, মেদিনীপুর, ১৬ আগস্ট: মুখ্যমন্ত্রীর পূর্ব ঘোষণা অনুযায়ী ১৬ই আগস্ট সারা রাজ্যের সাথে পশ্চিম মেদিনীপুর জেলাতেও পালিত হলো খেলা দিবস। এদিন মেদিনীপুর জেলাশাসকের কার্যালয়ে এই অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক ড. রশ্মি কোমল, জেলা পরিষদের সহ সভাধিপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি ও অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ সহ আরও অনেক আধিকারিক।

প্রদীপ প্রজ্বলনের মাধ্যম এই অনুষ্ঠানের সূচনা করেন জেলাশাসক এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বেশ কিছু ক্লাবকে ফুটবল প্রদান করা হয়। পাশাপাশি মেদিনীপুর কোতোয়ালি থানার উদ্যোগে থানা চত্বরে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ডিএসপি (অ্যডাম) বনাম থানার আইসি–র মধ্যে একটি প্রীতি ভলিবল টুর্নামেন্ট খেলা হয়। এই খেলায় ডিএসপি দল চ্যাম্পিয়ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *