অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ৯ জুন: ‘অক্ষর শুদ্ধ বানান ও ভাষাচর্চা’ গ্রুপে ‘বানানের টিপস্’-এ স্বপন ভট্টাচার্য ‘দুরবস্থা/ দুরাচার’ শিরোনামে লিখেছেন, “একবার একজন লোক বিদ্যাসাগর মশাইকে বলেছিলেন, ‘আমার খুবই “দুরাবস্থা” চলছে’। ‘ ‘সে তোমার ‘আ-কার’ দেখেই বুঝতে পারছি’, বিদ্যাসাগর উত্তরে বলেছিলেন।
‘দুরবস্থা’ শব্দে র-এ একটা আ-কার লাগিয়ে দেওয়াতেই তিনি ওই কথা বলেছিলেন। তাই আমরা লিখব দুঃ+ অবস্থা = দুরবস্থা, দুঃ+অতিক্রম = দুরতিক্রম কিন্তু দুঃ+আচার = দুরাচার, দুঃ+আত্মা = দুরাত্মা। আবার দুঃ+উক্তি = দুরুক্তি।
আর একটা কথা দুঃ উপসর্গ দিয়ে সব শব্দের বানান কিন্তু ‘দু’ অর্থাৎ দ-এ হ্রস্ব উ। আমরা অনেক সময়ই ‘দূর্বল’ লিখে ফেলি, এটা আমাদের দুর্বলতা।“
***

