প্রজাতন্ত্র দিবসের আগে অপ্রীতিকর ঘটনা এড়াতে শিলিগুড়ি শহরে বিশেষ তল্লাশি অভিযান

আমাদের ভারত, শিলিগুড়ি, ২৪ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবসের আগে শহরে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ তল্লাশি চালানো হচ্ছে শহরের বিভিন্ন জায়গায়। চারটে সীমান্ত এলাকা রয়েছে শিলিগুড়ি শহরে। সেই কারণেই বরাবরই এই শহরের নিরাপত্তার দিকে নজর রাখা হয়। তবুও কিছু অসাধু ব্যক্তি বেআইনি কারবারে এই শহরকে করিডোর হিসেবে ব্যবহার করে। সেই কারণেই, কোনো অবৈধ কাজ এড়াতে ও অপ্রীতিকর ঘটনা রুখতে পুরো শহরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। আজ, শিলিগুড়ির বিভিন্ন শপিং মল, মার্কেট ও জনবহুল এলাকায় বিশেষ তল্লাশি চালায় পুলিশ। পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হয় বিভিন্ন জায়গায়। কোথাও কোনো সন্দেহজনক বস্তু পেলে তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, গতকাল শিলিগুড়ি জংশন স্টেশনে একটি পরিত্যক্ত সুটকেসকে ঘিরে বোমাতঙ্ক ছড়িয়েছিল। সেই দিকে নজর রেখে এবং সামনে পুরনির্বাচনকে মাথায় রেখে আরো জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। জানা গিয়েছে, প্রজাতন্ত্র দিবস পর্যন্ত বিভিন্ন জায়গাতেই এধরনের তল্লাশি চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *