বিশ্ব স্তন্যপান সপ্তাহ উপলক্ষে কল্যাণী জেএনএম হাসপাতালে বিশেষ কর্মসূচি

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৫ আগস্ট:
চলছে বিশ্ব স্তন্যপান সপ্তাহ। তাই এই সপ্তাহের উদ্দেশ্য ও গুরুত্ব মানুষের কাছে পৌঁছে দিতে কলেজ অফ মেডিসিন এবং জেএনএম হাসপাতালের স্টুডেন্টস ইউনিয়ন ব্রত হয়েছে সদ্য মা হয়ে ওঠা অথবা ভাবি মায়েদের সচেতন করতে।

হাসপাতালের গাইনোকোলজি এবং পেডিয়াট্রিক্স বিভাগের উদ্যোগে ছোট্ট সচেতনতা অনুষ্ঠানের মাধ্যমে তারা মায়েদের বোঝানোর চেষ্টা করেছে মাতৃস্তন্য পান করানোর উপকারিতা। এই স্তন্যপান সপ্তাহের গুরুত্ব এবং কোনও সদ্যোজাতই যেন কুসংস্কারের কবলে না পড়ে সে বিষয়ে সচেতনতা গড়ে তুলতে। স্তন্যপান মা এবং শিশুর সুস্থ ভাবে বেঁচে থাকার একটি প্রাকৃতিক সহজাত প্রবৃত্তি এটি। এর ফলে, সন্তানের শারীরিক মানসিক বিকাশের সাথে মায়েরও শারীরিক এবং মানসিক বৃদ্ধি ঘটে, বরং স্তন্যপান না করালে শিশুর যেমন ক্ষতি হয়, ক্ষতি হয় মায়েরও। তারই নানান বৈজ্ঞানিক ব্যাখ্যা করেন জুনিয়ার ডাক্তাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *