বনগাঁ পৌরসভার উদ্যোগে বিশেষ সাধারণ সভা, উদ্বোধন হল ২ টি ই-রিক্সা অ্যাম্বুলেন্স

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা,
২ জানুয়ারি: পৌর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌর ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বনগাঁ পৌর ভোটকে মাথায় রেখে এলাকার সাধারণ মানুষের চাহিদা অনুসারে পৌর এলাকার উন্নয়ন করতে রবিবার বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয় বনগাঁ পৌরসভার পক্ষ থেকে।

এদিন সাধারণ সভায় প্রত্যেক বুথ থেকে বুথ কমিটি তৈরি করা হয়। এছাড়া বনগাঁর মানুষের চাহিদা মত উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। তাঁর মধ্যে অন্যতম ই-রিক্সা অ্যাম্বুলেন্স পরিসেবা বলে জানিয়েছেন, বনগাঁর পৌর প্রশাসক গোপাল শেঠ। এদিন বনগাঁ পৌর এলাকার করোনা ও ওমিক্রনের কথা চিন্তা করে দুটি ই- রিক্সা অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়। আগামী কয়েক দিনের মধ্যে বনগাঁ পৌর এলাকায় আরও চারটি ই-রিকশা অ্যাম্বুলেন্স চালু করা হবে বলে জানিয়েছেন, বনগাঁর পৌর প্রশাসক গোপাল শেঠ।
ই-রিক্সা অ্যাম্বুলেন্সে থাকছে অক্সিজেন।

বনগাঁ পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বনগাঁ পৌর এলাকার বাসিন্দারা। বিগত দিনে রাতে অ্যাম্বুলেন্স পেতে সমস্যা হত সেই কারণে বনগাঁ পৌরসভা বিনামূল্যে ই-রিক্সা অ্যাম্বুলেন্স চালু করায় আমাদের সুবিধা হবে বলে জানিয়েছে তারা। যদিও পৌরসভার এই উদ্যোগকে কটাক্ষ করে বিজেপি নেতা দেবদাস মন্ডল জানিয়েছেন, পৌর ভোটের কথা চিন্তা করে এই পরিষেবা চালু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *