মুখ্যমন্ত্রীর জন্মদিনে বিশেষ অনুষ্ঠান মেদিনীপুরে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ৫ জানুয়ারি: আজ সন্ধ্যায় মেদিনীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান হয় এলাকার কাউন্সিলর কার্যালয়ে। এই অনুষ্ঠানে ৯ নং ওয়ার্ডের ৩০ জন মাধ্যমিক পরীক্ষার্থীর হাতে টেস্ট পেপার তুলে দেওয়া হয়।

কাউন্সিলর সৌরভ বসু মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, “হ্যাপি বার্থডে দিদি, খুব ভালো থাকুন সুস্থ থাকুন, আপনি ভালো থাকলে পশ্চিমবাংলার মানুষ ভালো থাকবে। পশ্চিমবাংলার গরিব মানুষ ভালো থাকবেন। আমরা সবাই ভালো থাকবো। আজকের দিনে ঠাকুরের কাছে প্রার্থনা করব দিদিকে খুব খুব ভালো রাখুক সুস্থ রাখুক। বাংলাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সেভাবে যেন বাংলাকে এগিয়ে নিয়ে যায়, আমরা ওনার পাশে আছি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার পূর্ত দফতরের সি আই সি তথা স্থানীয় কাউন্সিলর সৌরভ বসু, সমাজসেবী মুরলী মোহন মান্না, কাজরী বসু, নবেন্দু সেন, অনুপ সাউ , স্বপন দাস, সুতনু দাস প্রমুখ বিশিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *