৭ মার্চ ব্রিগেডে মোদীর সভায় হাজির থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়!

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২ মার্চ:
বিজেপিতে যোগদান করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়? এমন প্রশ্নই উঁকি দিচ্ছে রাজ্য বিজেপির অন্দরে। বিজেপির একটা অংশ দাবি করছে আগামী ৭ মার্চ ব্রিগেডে যোগদান করতে পারেন প্রাক্তন ভারত অধিনায়ক।

প্রসঙ্গত, আগামী ৭ মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা রয়েছে। সেই সভাতে সৌরভকে হাজির করিয়ে বড় চমক দিতে চলেছে বিজেপি। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান করার গল্প নতুন নয়। বহুবার এমন গল্প বিজেপির অন্দরে শোনা গিয়েছে। তবে প্রতিবারই এই জল্পনা খোদ উড়িয়ে দিয়েছেন বাংলার মহারাজ। তিনি একাধিকবার বলেছেন রাজনীতিতে কখনোই নামবেন না। মাঠের লড়াইতে তিনি ভালো আছেন। মাঠের লড়াইতে সারাজীবন থাকতে চান বলেও অতীতে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবারও বাংলার দাদাকে নিয়ে একই জল্পনা। এখন দেখার আগামী ৭ মার্চ এই জল্পনার অবসান হয় কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *