সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়, ৬ আগস্ট: রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় দ্বিতীয় স্থান লাভ করে বাজিমাত করলো বাঁকুড়া জেলা স্কুলের সৌমজিত দত্ত।
সৌমজিতের এই সাফল্যে খুশির সারা বাঁকুড়ায়। উচ্চ মাধ্যমিকে সৌমজিতের প্রাপ্ত নম্বর ৪৮০। জয়েন্ট এন্ট্রান্সের ফলাফলে খুশী সৌমজিত জানায়, সে খড়্গপুর
আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং পড়তে চায়।
বাঁকুড়া শহরের উপকন্ঠে কেশিয়াকোলের এক আবাসনের বাসিন্দা তারা।সৌমজিতের বাবা বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ স্বরূপ দত্ত, মা গৃহবধূ। আজ ফলাফল প্রকাশ হতেই ছেলের এই কৃতিত্বের খবর পৌছে যায় আবাসনে। ততক্ষণে সৌমজিতকে অভিনন্দন জানাতে ভিড় করেন প্রতিবেশীরা। সৌমজিত জানায়, সারাদিন পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতো সে। এছাড়া বই পড়া, খেলাধূলা তার নেশা। প্রাইভেট টিউশন ছাড়া সে সমস্ত বিষয় কম্বাইন্ড করে পড়াশোনা করতো। ছেলের এই সাফল্যে খুশী সৌমজিতের মা জানায় ও যে ভাল ফল করবে সে ব্যপারে নিশ্চিত ছিলাম। তবে দ্বিতীয় স্থান লাভ করায় খুব ভালো লাগছে।

