সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল বাঁকুড়ার জয়পুর জেলাপরিষদের আসনে জয়ী

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১১ জুলাই: বাঁকুড়া জেলার জয়পুর জেলা পরিষদ আসনে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মন্ডল তৃণমূল প্রার্থী হিসেবে জয়লাভ করলেন। তিনি প্রায় ১৮,০০০ ভোটে জয়ী হয়েছেন।

গত লোকসভা নির্বাচনে সৌমিত্র খাঁ বিজেপির প্রার্থী হিসেবে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করলেও আদালতের নির্দেশে জেলায় ঢুকতে পারেননি। সেই সময় সুজাতাদেবী স্বামীর হয়ে প্রচার করে আলোড়ন ফেলে দেন। সৌমিত্র খাঁ জয়ী হন। তারপর তাদের দাম্পত্যে চিড় ধরে। পরিস্থিতি ডিভোর্সের পথে নিয়ে যায়। তারপরই সুজাতা তৃণমূলে যোগ দেন।

এবার পঞ্চায়েত নির্বাচনে দল তাকে জেলাপরিষদে মনোনয়ন দেয়। এবারও তিনি জোরদার প্রচার চালান।
তার জয়লাভের পরই জেলা পরিষদের সম্ভাব্য সভাধিপতি হিসাবে তার নাম চর্চায় উঠে এসেছে। আবার আসন্ন লোকসভা নির্বাচনে তাকে বিষ্ণুপুর কেন্দ্রে প্রার্থী করা হতে পারে বলেও দলীয় মহলে আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *