আমাদের ভারত, ২৬ এপ্রিল:করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বাবার। তাই হাসপাতালে বারবার বলেও পাওয়া যায়নি কোনো শববাহী যান কিংবা অ্যাম্বুলেন্স তাই শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে বাবার শেষকৃত্য সম্পন্ন করতে নিজের গাড়ির ছাদে বাবার মৃতদেহ বেঁধে শ্মশানে নিয়ে গেলো ছেলে। অতিমারির এই করুণ দৃশ্য দেখা গেল উত্তরপ্রদেশের আগ্রায়।
চার চাকার গাড়ির মাথায় বাঁশের মাচা সমেত বাবার মৃতদেহ বাধা রয়েছে দড়ি দিয়ে।ভেতরে গাড়ি চালাচ্ছে অসহায় ছেলে। হ্যাঁ এই ছবি দেখে শিউরে উঠছে দেশের মানুষ। মোড়ক লেগেছে। এর আগেও মহামারী দেখেছে মানুষ। কিন্তু এটাতো অতিমারি। তাই এর অভিজ্ঞতাঝ যে আরও করুণ হবে তা আবারো প্রমাণ হলো।
করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল পরিস্থিতি ভারতের। দেশজুড়ে হাহাকার। হাসপাতালে নেই বেড,নেই অক্সিজেন। স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে। যন্ত্রণায় কাতরাচ্ছে মানুষ। একটু অক্সিজেনের অভাবে তিলে তিলে মরছে সাধারণ মানুষ।
গত কয়েকদিন ধরেই উত্তরপ্রদেশের স্বাস্থ্য পরিষেবার মান নিয়ে আত্মবিশ্বাসের সুর শোনা গেছে যোগী সরকারের গলায়। হাসপাতালের বেড অক্সিজেনের ঘাটতি নেই বলেও দাবি করা হয়েছে। কিন্তু তারপরই সোমবার আগ্রায় এই দৃশ্য চোখে এলো। আগ্রায় করোনা পরিস্থিতি অত্যন্ত খারাপ। শেষ ৯ দিনে এখানে ৩৫ জন মারা গেছে। প্রতিদিন গড়ে ৬০০ জন করে নতুন আক্রান্ত হচ্ছেন। একদিনে পাঁচজন মারা গেছে।

