পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ ডিসেম্বর: আজ মেদনীপুর সাংগঠনিক জেলা জুড়ে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে পালিত হল সংহতি দিবস। সেই উপলক্ষ্যে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ঐতিহাসিক মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশে যুব কর্মীরা মানব শৃঙ্খল গঠন করে, সমবেত জাতীয় সংগীত গেয়ে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির শপথ গ্রহণ করেন।
উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্দীপ সিংহ, শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী, শহর সহ-সভাপতি আবির আগারওয়াল, তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ব গোপাল সাহা, আইএনটিটিইউসি’র শহর সভাপতি বুদ্ধ মহাপাত্র প্রমুখ।

