মোবাসান মুক্ত মঞ্চের উদ্যোগে সমাজ কল্যাণমূলক কর্মসূচি কেশপুরে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ নভেম্বর: কেশপুর ব্লকের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন মোবাসান মুক্ত মঞ্চের উদ্যোগে রবিবার সারাদিনের বিভিন্ন ধরনের সমাজ কল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন মুগবসান হক্কানিয়া হাইস্কুলে চক্ষু পরীক্ষা শিবির, রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন রক্তদান শিবিরে ১৮ জন মহিলা সহ ৮৪ জন রক্তদাতা রক্তদান করেন। এদিন চক্ষু পরীক্ষা শিবিরের শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা করেন।

এদিন দ্বিতীয় পর্বে কাবাডি দলের প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী শিউলি সাহা, বিশিষ্ট সমাজসেবী প্রদ্যুত পাঁজা, ভ্রূণ বিশেষজ্ঞ চিকিৎসক ডঃ বিশ্বজিৎ ঘোষ, বিশিষ্ট সমাজসেবী হাসানুর জামান, ঝেঁতলা শশীভূষণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণপ্রসাদ চৌধুরী সহ বিশিষ্টরা। মন্ত্রী জানা নেহি স্বেচ্ছাসেবী সংগঠনটি নিঃস্বার্থভাবে মুখবাসন এলাকায় দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। যদিও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাহায্য ও সহযোগিতা আমরা করতে পারেনি। কমবেশি প্রত্যেক অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানায় আমরাও খুব আনন্দিত এই ধরনের অনুষ্ঠান এসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *