ঝাড়গ্রামে সিআরপিএফের সামাজিক কর্মসূচি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৯ ডিসেম্বর:
মঙ্গলবার সিআরপিএফের ২৩২ নম্বর মহিলা ব্যাটালিয়ানের উদ্যোগে ঝাড়গ্রামের জারালাটা সিধু কানু ফুটবল ময়দানে একটি প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। ব্যাটালিয়নের কমান্ডেন্ট সীমা তলোয়ার কর্মসূচির উদ্বোধন করেন। ফুটবল প্রতিযোগিতায় দুবরাজপুর ক্রিয়েশন ক্লাব, কাশিয়া জুয়ান গাঁওতা, জারালাটা স্পোর্টিং ক্লাব এবং অরুণোদয় স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে। ২৩২ নম্বর ব্যাটালিয়ানের পক্ষ থেকে চারটি দলকেই পুরস্কৃত করা হয়।

এদিনের স্বাস্থ্য শিবিরে মহিলা ও শিশুসহ স্থানীয় প্রায় ৩০০ জনের স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের মধ্যে ওষুধ বিতরণ করা হয়। এলাকাবাসীর মধ্যে সুসম্পর্ক ও সংযোগ বৃদ্ধির লক্ষ্যেই এই ধরনের সামাজিক কর্মসূচি বলে সিআরপিএফ এর মহিলা ব্যাটালিয়ানের পক্ষ থেকে জানানো হয়েছে। কমান্ডেন্ট সীমা তলোয়ার ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডেন্ট সরস্বতী কেএ, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট রেনুকা সরকার এবং ডাক্তার ইন্দু সহ সিআরপিএফের অন্যান্য অফিসাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *