স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২১ জুন: উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সুদর্শনপুর এলাকা থেকে মঙ্গলবার একটি গোসাপ উদ্ধার করল পশুপ্রেমী সংস্থার সদস্যরা। এদিন ওই এলাকার বাসিন্দা সন্তোষ দত্তের বাড়ির একটি ঘরে ওই গোসাপটিকে দেখতে পান পরিবারের সদস্যরা। ঘটনায় ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন সকলে।
খবর দেওয়া হয় পশুপ্রেমী সংস্থার সদস্যদের। খবর পেয়ে পশুপ্রেমী সংস্থার সদস্যরা গিয়ে ওই গোসাপটিকে উদ্ধার করে নিয়ে আসে। উদ্ধার হওয়া গোসাপটিকে রায়গঞ্জ কুলিক ফরেস্টে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।

