আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৭ জুলাই: আগে মাঝে মধ্যে দেখা যেত, এখন শহর থেকে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে গো-সাপ তথা ইয়েলো মনিটর লিজার্ড প্রজাতির সাপ। বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের বাবুপাড়া এলাকা থেকে গো-সাপ উদ্ধার হল। পরিবেশ প্রেমীরা কিছুক্ষণের চেষ্টার গোসাপটি উদ্ধার করে।
প্রায় তিন ফুট লম্বা এই গো- সাপটিকে বনদপ্তরের হাতে তুলে দিয়েছেন পরিবেশ প্রেমী সংগঠনের সদস্য বিশ্বজিৎ দত্ত চৌধুরী। তিনি জানান, এদিন দুপুরে বাবু পাড়ার এলাকা থেকে এক ব্যক্তি ফোন করে বলেন, তার বাড়ির পেছন দিকে একটি পাইপের ভেতরে গো- সাপ জাতীয় প্রাণী ঢুকে আছে। যা নিয়ে কিছুটা হলেও আতঙ্কে আছেন তারা। খবর পাওয়ার পরেই সেখানে গিয়ে বেশ কিছু সময়ের চেষ্টায় গো- সাপটিকে উদ্ধার করা হয়। তবে গো-সাপ টি যে প্রজাতীর, সেটা শহরাঞ্চলে বিলুপ্ত বলেই ধরে নেওয়া হয়েছিল বলে জানান বিশ্বজিতবাবু।

