আমাদের ভারত, হাওড়া, ৯ সেপ্টেম্বর: শ্যামপুর এবং উলুবেড়িয়া থেকে দুটি চন্দ্রবোড়া সাপ উদ্ধার করল বন দফতরের কর্মীরা। বুধবার সকালে শ্যামপুরের আমবেড়িয়া গ্রামে একটি মাছ ধরার ঘূর্ণি থেকে চন্দ্রবোড়া সাপ উদ্ধার করে বন দফতরের কর্মীরা।
অন্যদিকে এদিন সকালে উলুবেড়িয়া পৌরসভার ২০ নং ওয়ার্ডের পুলিশ ফাঁড়ি চারপাশে ঘুরতে থাকা একটি চন্দ্রবোড়া সাপকে ধরে স্থানীয় বাসিন্দারা। পরে বন দফতরে খবর দিলে বন দফতরের কর্মীরা সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। দুটি সাপ উদ্ধার সম্পর্কে উলুবেড়িয়ার রেঞ্জ অফিসার সুকুমার সরকার জানান, উদ্ধার হওয়া সাপ দুটিকে গড়চুমুক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে।

