বিষাক্ত কালাচ, গোখরো এবং নির্বিষ দাঁড়াশ সাপ উদ্ধার

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ সেপ্টেম্বর: লোকালয় থেকে পরপর সাপ উদ্ধার করে সাপদের যেমন প্রাণে বাঁচাচ্ছেন, তেমনি সাপ উদ্ধার করে এলাকার জনগণকে সাপের আতঙ্ক থেকে রেহাই দিচ্ছেন সর্পপ্রেমী যুবক দেবরাজ চক্রবর্তী। পরপর তিন-দিনে মেদিনীপুর শহর এলাকায় দুটি বিষাক্ত সাপ ও একটি নির্বিষ দাঁড়াশ সাপ উদ্ধার করলেন মেদিনীপুরের বন‍্যপ্রাণ প্রেমী ও সর্পপ্রেমী যুবক দেবরাজ। 

মহতাবপুরে বাড়ির নলকূপে  হাত মুখ ধোয়ার সময় শিবু রানা নামে এক যুবক লক্ষ্য করেন একটি বিষাক্ত কালাচ সাপ নলকূপের পাশে রয়েছে।একটু এদিক ওদিক পা ফেললেই বিপদে পড়তেন শিবু। তিনি তৎক্ষণাৎ দেবরাজ চক্রবর্তীর সাথে ফোনে যোগাযোগ করেন। মিনিট ১৫- র মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটিকে উদ্ধার করেন দেবরাজবাবু।

এছাড়াও খবর পেয়ে বুধবার বিদ‍্যাসাগর বিশ্ববিদ্যালয়য়ের দক্ষিণদিকের গেট ও গোপ কলেজের মাঝামাঝি এলাকায় একটি সেলুন থেকে​ একটি গোখরো উদ্ধার করেন। এই গোখরেটি একটু জখম ছিল। উদ্ধারের পর এর চিকিৎসা হয়।

এছাড়াও বৃহস্পতিবার শহরের নিমতলা চক এলাক থেকে একটি নির্বিষ দাঁড়াশ সাপ উদ্ধার করেন। দুটি সাপকে জঙ্গলে ছেড়ে দিয়েছেন তিনে। বাকি জখম গোখরোর চিকিৎসা এখনও চলছে। সুস্থ হলেই জঙ্গলে ছেড়ে দেবেন। দেবরাজ চক্রবর্তী জানান, কোথাও সাপ বেরোলে তাকে মারবেন না, তাঁকে খবর দিলে তিনি সাপ উদ্ধার করে নিরাপদ জায়গায় ছেড়ে দেবেন। জীবজগতের বৈচিত্র্য ও ভারসাম্য রক্ষায় সাপ বাঁচিয়ে রাখা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *