জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৪ আগস্ট:
সাঁকরাইল থানা এলাকার রোহিনী’র কুবদা গ্রামের বাসিন্দা মনোরঞ্জন দাস শুক্রবার রাত দশটা নাগাদ তার বাড়িতে খাটের নিচে একটি কেউটে সাপ দেখতে পান। তিনি দুই ছেলে মৃণাল ও কুনালকে নিয়ে সাপটি ধরে ফেলে একটি বড়ো ড্রামের মধ্যে রেখে দেন। সকাল বেলা সাপটি ডুলুং নদীর পার্শ্ববর্তী এলাকায় ছেড়ে দিয়ে আসেন।
মনোরঞ্জন বাবুর অনুমান, বন্যার জন্য সাপটি নদীর জলে ভেসে চলে এসেছে। মনোরঞ্জন বাবু জানান, বাস্তুতন্ত্র রক্ষার জন্য যে কোনও বন্যপ্রাণকে রক্ষা খুব জরুরি।

