দশটি চোরাই বাইক সহ পাচারকারী গ্রেপ্তার

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১২ সেপ্টেম্বর: দশটি চোরাই বাইক সহ পাচারকারী গ্রেপ্তার। বসিরহাট মহকুমার মিনাখা থানার কুমার জোল গ্রামের ঘটনা।

জানাগেছে, পাচারকারী আজহার তরফদার দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাইক চুরি করে বাড়িতে মজুদ করতো। সেগুলো চোরাই দামে বিক্রি করত। মিনাখা থানা সহ বিভিন্ন থানায় বাইক চুরি হওয়ার ঘটনায় অভিযোগ দায়ের হয়েছিল। এমনকি বাসন্তী হাইওয়েতে বাইক চুরি যাচ্ছিল বেশ কয়েকদিন ধরে, বসিরহাট জেলা পুলিশের কাছে খবর আসে বাইক চোরা কারবারীর মূল পান্ডা আজহার, তার নাম উঠে আসে পুলিশি তদন্তে।

দীর্ঘদিন ধরে বাইক ছিনতাইয়ের মূল পান্ডা আজহারের নাম জড়িয়ে পড়ে, শনিবার ভোররাতে ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রতাপ মোদকের লনেতৃত্বে একদল পুলিশ গিয়ে কুমারজোল গ্রাম তার নিজস্ব বাড়ি থেকে দশটা চোরাই বাইক উদ্ধার করে পাশাপাশি আজহারকে গ্রেফতার করে মিনাখা থানার পুলিশ। বাইক পাচারকারীর সঙ্গে আন্তর্জাতিক পাচারের যোগ আছে কি না সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *