বেলদায় ঘর থেকে উদ্ধার হল খরিস সাপের একাধিক বাচ্চা

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ জুলাই: গৃহস্থের বাড়ির শোবার ঘরের খাটের নীচ, আলমারি সহ বিভিন্ন স্থান থেকে উদ্ধার হল একাধিক খরিস সাপের বাচ্চা।

জানা যায়, বেলদা থানার বড়মোহনপুর গ্রামে গৌর হরিদাশ নামে এক ব্যক্তির বাড়ির শোবার ঘরের খাটের নীচে একাধিক সাপ দেখতে পেয়ে তাঁরা রীতিমতো আতঙ্কিত হয়ে ওঠেন। কারণ গৌরহরি দাস বাবুর দুই ছেলে, দুই পুত্রবধূ সহ তার দু’জন ছোট নাতি নাতনি রয়েছে। শিশু দুটি শোবার ঘর এবং বাড়ির উঠোনে খেলা করে বেড়ায়। ফলে শোবার ঘরে একাধিক সাপ দেখতে পেয়ে তাঁরা আতঙ্কিত হয়ে ওঠেন। তবে সাপগুলিকে না ধরার চেষ্টা করে কিংবা না মেরে তাঁরা খবর দেন বেলদা বনবিভাগে।

খবর পেয়ে বনবিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ঘটনাস্থলে এসে পৌঁছায় বেলদার ফরেস্ট গার্ড কিংকর চন্দ ও তার এক সহকর্মী। দু’জন দুপুর নাগাদ এসে বাড়ির আলমারি এবং শোবার খাট সরিয়ে মাটি খুঁড়ে এক এক করে সাপের বাচ্চাগুলি উদ্ধার করে। তারা চারটি খরিশ সাপের বাচ্চা উদ্ধার করেছে বলে জানিয়েছেন। সাপগুলি দেখতে ভিড় জমান এলাকাবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *