জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার থানা এলাকার কাষ্ঠগুঁড়া গ্রামের জঙ্গল থেকে নর কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে কয়েকজন ওই জঙ্গলে গরু চরাতে গিয়ে জঙ্গলের মধ্যে একটি নর কঙ্কাল পড়ে থাকতে দেখেন। এরপর বিষয়টি গ্রামবাসীদের জানানো হলে তারা জঙ্গলে গিয়ে কঙ্কালটি দেখে আসেন এবং সঙ্গে সঙ্গে গড়বেতা থানায় পুরো বিষয়টি জানানো হয়। খবর পেয়ে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কাল উদ্ধার করে নিয়ে যায়। কঙ্কালটি কার এবং কিভাবে জঙ্গলের মধ্যে এল তা তদন্ত করে দেখছে পুলিশ।


