পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের ছ’জন শিক্ষারত্ন পাচ্ছেন

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১ সেপ্টেম্বর:
এবছর শিক্ষক দিবসে রাজ্য সরকারের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার পাঁচ জন এবং ঝাড়গ্রাম জেলার একজন শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন। এবার মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক দেবদুলাল বন্দ্যোপাধ্যায় ও নৃতত্ত্ব বিভাগের কৌশিক শংকর বসু, নারায়ণগড় হরিবাড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার শাসমল, খড়্গপুরের কুচলাচাটি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা তনুশ্রী দাস, কেশিয়াড়ি ব্লকের নছিপুর আদিবাসী হাই স্কুলের প্রধান শিক্ষক স্বপন পড়িয়া এবং ঝাড়গ্রামের গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের ধানশোল আদিবাসী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাণীপদ পাত্রকে এই সম্মান দেওয়া হচ্ছে।

শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পাঁচ সেপ্টম্বর কলকাতায় রাজ্য সরকারের শিক্ষক দিবসের অনুষ্ঠানে এই ছয় জন শিক্ষক শিক্ষিকাকে শিক্ষারত্ন পুরস্কার দিয়ে সম্মানিত করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *