গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২৪ আগস্ট: ডাকাতির আগে অস্ত্র সহ ছয় দুষ্কৃতীকে গ্রেফতার করল গোঘাট থানার পুলিশ। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হুগলীর গোঘাট থানার পশ্চিম পাড়ার ভাতচালা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিমপাড়া এলাকায় ডাকাতি করার জন্য ছয় দুষ্কৃতি অপেক্ষা করছিল। গোপন সূত্রে খবর পায় গোঘাট থানার পুলিশ। এরপর আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল ও গোঘাট থানার ওসি অনিল রাজ সহ একটি দল ওই এলাকায় হানা দিয়ে ছয় দুষ্কৃতীদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ছুরি উদ্ধার হয়েছে। পুলিশের জেরার মুখে দুষ্কৃতিরা স্বীকার করে তারা ওই এলাকায় ডাকাতির ছক কষেছিল। মঙ্গলবার ধৃতদের আরামবাগ মহকুমা আদালতে তাদের তোলা হয়।

