পিয়ারা গাছ কাটার প্রতিবাদ করায় মালদায় তিন শিশু সহ একই পরিবারের ছয় জনকে বেধড়ক মারধর, অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

আমাদের ভারত, মালদা, ১৯ ডিসেম্বর: পিয়ারা গাছ কাটার প্রতিবাদ করায় তিন শিশু সহ একই পরিবারের ছয় জনকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার বাবুনটোলা এলাকায়। অভিযোগ, এই ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। অসহায় পরিবার প্রাণ ভয়ে বাড়িতে থাকতে পারছেন না। এমন অবস্থায় আদালতের দ্বারস্থ হয়েছেন অসহায় পরিবার।

স্থানীয় সূত্রে জানাগেছে, আক্রান্তরা হল, এজাবুল শেখ, তার ছেলে তপজুল শেখ এবং তপজুল সেখের তিন ছেলে মেয়ে ও স্ত্রী। অভিযোগ তপজুল সেখের বাড়িতে থাকা পিয়ারা গাছ জোরপূর্বক কাটছিল প্রতিবেশী আবু কালাম আজাদ। প্রতিবাদ করায় আবু কালাম আজাদ এবং তার স্ত্রী ধারালো হাঁসুয়া এবং লাঠিসোঁটা নিয়ে আচমকাই তাদের পরিবারের উপর হামলা চালায়। ঘটনায় তপজুল শেখ সহ তার পরিবারের ছয় জন আহত হয়। এই ঘটনার পর আহতদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় কালিয়াচক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে অভিযোগ দায়ের করার পরও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *