সুশান্ত ঘোষ, বারাসত, ৭ মে: খোদ শহরের বুকে ছ-ছটি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় উত্তর ২৪ পরগনার বারাসত এলাকায় চাঞ্চল্য। বৃহস্পতিবার সন্ধ্যেবেলা বারাসত ৩ নম্বর ওয়ার্ডে ছাত্রদল ক্লাবের ঠিক কয়েক মিটার দূরে একটি পরিত্যক্ত ঘরের মধ্যে বস্তাবন্দি সন্দেহজনক কিছু দেখে পুলিশের কাছে খবর যায়। পুলিশ এসে অনুসন্ধান করে বোঝে বোমা রয়েছে।
বোমা পাওয়া যেতেই পুলিশ নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যায় বস্তা সমেত বোমা। এই ঘটনা এলাকায় উত্তেজনার পারদ বাড়ায়। স্থানীয় তৃণমূল নেতা অরিন্দম ব্যানার্জি (বুড়ো ) জানান , স্থানীয় বাসিন্দা ও বিজেপি নেতা প্রতীপ চ্যাটার্জী (লাট্টু ) র নির্দেশে এলাকায় ভোটের আগের থেকেই উৎপাত শুরু করেছিল বিজেপি, তার নির্দেশে বোমা রেখে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা মৃত্যুফাঁদ সাজিয়ে রেখেছিল ক্লাব চত্বরে। উল্লেখ্য, ভোটের পর থেকে কার্যত গা ঢাকা দিয়ে আছেন প্রতীপ চ্যাটার্জি।
অন্য দিকে বিজেপি নেতা লাল্টু পালটা অভিযোগ করে বলেন, ভোটের শুরু থেকেই তৃণমূল নেতা বুড়ো সহ তার দলবল এলাকায় সন্ত্রাস শুরু করেছে। বিজেপি সমর্থকদের বাড়ি ছাড়া করেছে। বুড়োর অত্যাচারে অনেক বিজেপি নেতা কর্মী এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। পুলিশ সব জেনেও কোনও পদক্ষেপ করছে না।

এলাকায় ছটি বোমা উদ্ধার ও বোমা সংক্রান্ত উত্তেজনা বুড়ো -লাট্টু সংঘাতে নতুন মাত্রা যোগ করল। এই এলাকায় উত্তেজনা প্রতীক -অরিন্দমের মধ্যে কার্যত প্রভাব বিস্তারের অঙ্গ হয়ে দাড়িয়েছে যা বিগত দু বছর ধরে প্রতীপ চ্যাটার্জি বাম ছেড়ে বিজেপিতে যোগদানের পর থেকে তুমুল আকার নিচ্ছে।

