ট্রেন চালুর দাবিতে সিটুর অবস্থান-বিক্ষোভ শান্তিপুর রেলস্টেশনে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২০ জুলাই:
প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সর্বসাধারণের জন্য ট্রেন চালুর দাবিতে চলছে বিক্ষোভ। আজ সকালে নদীয়া জেলা সিআইটিইউ’র উদ্যোগে, শান্তিপুর লোকাল কমিটির পক্ষ থেকে এক বিক্ষোভ সভার আয়োজন করা হয়। রেল স্টেশন সংলগ্ন ভ্যান রিক্সা চালক ইউনিয়ন, টোটো, অটো সংগঠন, রেলওয়ে হকার ইউনিয়ন সহ বিভিন্ন অসংগঠিত শ্রমিকরা এই বিক্ষোভে সামিল হন।

সাধারণ মানুষের কর্মহীন হয়ে পড়া, গণপরিবহন ব্যবস্থা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা নিয়েও কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকে দায়ি করে সিটু। তাদের দাবি, সাধারণ মানুষের স্বার্থে জনগণের দাবিতে অবিলম্বে সমস্ত পরিবহন ব্যবস্থা চালু করতে হবে। এই দাবিতে সিটুর পক্ষ থেকে শান্তিপুর স্টেশন ম্যানেজারের কাছে একটি ডেপুটেশন দেওয়া হয়।

ট্রেন চালু ছাড়াও, বর্তমান কেন্দ্রীয় সরকারের পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সহ ভ্যাকসিন দুর্নীতি নিয়েও কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারকে তারা কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *