স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৪ মে:
সম্পত্তির লোভে ষড়যন্ত্র করে নিজের দাদাকে খুন করানোর অভিযোগে বোনকে গ্রেফতার করল নদিয়ার তাহেরপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত ১২ মে নিজের বাড়িতে রহস্যজনক ভাবে খুন হন সমিত ভট্টাচার্য (৩৬) নামের এক যুবক। সেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ বিভিন্ন লোককে জিজ্ঞাসাবাদ করার সময় কথায় অসঙ্গতি ধরা পড়ে মৃতের বোনের। এরপর পুলিশ বুধবার মৃতের বোনের বর্তমান প্রেমিক ভজন মিত্র নামের এক যুবককে খুনের সাথে জড়িত থাকার অভিযোগ সন্দেহে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে সম্পত্তির জন্যই দাদাকে খুন করিয়েছে বোন সাথী ভট্টাচার্য। তদন্তে নেমে এর পরই পুলিশ তাকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করলে খুনের কথা স্বীকার করে সে। এই ঘটনায় আর কারা কারা যুক্ত আছে তা জানতে পুলিশ বেশকিছু তথ্য পায়।

অভিযুক্তকে পুলিশি হেফাজতে নিয়েছে তাহেরপুর থানা। এরপর সাংবাদিক বৈঠক করে রানাঘাট জেলা পুলিশ অ্যাডিশনাল এসপি রূপান্তর সেনগুপ্ত। পুলিশ সুত্রে আরও জানাগেছে, সমিতের বোন সাথী ভট্টাচার্য নিজেই অভিযোগকারী এবং তিনিই মূল অভিযুক্ত। পুলিশ আরও জানায় সাথী দেবীর আসল বাড়ি ভদ্রেশ্বর এবং তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় থাকতেন। সাথী দেবীর বাবা মা কেউ নেই শুধু মাত্র ছিলেন এই দাদা সমিত। তার প্রচুর সম্পতি। সাথী দেবীর প্রেমিক ভজন মিত্রকে দাদার বাড়িতে ডেকে এনে খুন করেছিলেন। পুলিশ খুন করা সেই ধারলো অস্ত্র উদ্ধার করেছে। আজ তাদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়।

অন্যদিকে পুলিশ এও জানায়, সাথী দেবী ইদানিং প্রচুর দেনার দায়ে পড়ে গিয়েছিলেন, সেই কারণে পরিকল্পনা মাফিক এই খুন। তিনি ভেবেছিলেন দাদা সমিতকে মেরে ফেললে আর তো কেউ সম্পত্তি নিতে আসবে না সবই আমি পেয়ে যাব। শেষমেষ সাথী দেবীর পরিকল্পনা ভেস্তে গিয়ে পুলিশের জালে ধরা পড়লেন।

