শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বিধানসভায় শ্রদ্ধা শুভেন্দু অধিকারীর

আমাদের ভারত, ৬ জুলাই: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার শুভেন্দুবাবু টুইটারে লিখেছেন, “ভারতের একতা ও অখণ্ডতা রক্ষায় নিজের জীবন উৎসর্গকারী প্রণম্য রাষ্ট্রবাদী নেতা, জনসংঘের প্রতিষ্ঠাতা, পশ্চিমবঙ্গের জনক, ভারতরত্ন ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে আমার সশ্রদ্ধ প্রণাম।“

বিধানসভা ভবনেও শ্যামাপ্রসাদের তৈলচিত্রে পুষ্পস্তবক অর্পণ করেন শুভেন্দুবাবু। টুইটারে তিনি লেখেন, “ভারতের একতা ও অখণ্ডতাকে রক্ষা করার জন্য নিজের প্রাণ বলিদানকারী প্রখর রাষ্ট্রবাদী নেতা, জনসংঘের প্রতিষ্ঠাতা, পশ্চিমবঙ্গের জনক,
ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বিধানসভায় ওঁনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধাজ্ঞাপন করলাম।
ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অমর রহে।“

প্রসঙ্গত, শ্যামাপ্রসাদ মুখার্জি ১৯০১ সালের ৬ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা স্যার আশুতোষ মুখোপাধ্যায় ও মা যোগমায়া দেবীর কাছ থেকে তিনি কিংবদন্তিতুল্য পাণ্ডিত্য ও ঐকান্তিক জাতীয়তাবাদী চেতনা উত্তরাধিকারসূত্রে লাভ করেন। তাঁরা তাঁকে ‘পবিত্র ও মর্যাদাপূর্ণ জীবন’-যাপনে অনুপ্রাণিত করেন। ১৯২১ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে সম্মান পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান পাওয়ার পর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি, এরপর তিনি ১৯২৪ সালে বি.এল পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ স্থান পান। ছাত্র থাকাকালীন সময় থেকে শ্যামাপ্রসাদ তাঁর ভাইস-চ্যান্সেলর পিতাকে শিক্ষা পরিকল্পনা প্রণয়নে সহায়তা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *