আমাদের ভারত, ৬ জুলাই: ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তথাগতবাবু লিখেছেন, “আজ ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী। যে মহান মানুষটি ভারত বিভক্তির প্রয়োজনীয় প্রতিফলন হিসেবে বঙ্গভঙ্গের ঘটনা ঘটিয়েছিলেন। তাঁর প্রচেষ্টার ফলেই আমরা বাঙালি হিন্দুদের ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তানে ’ঢিম্মী’ হয়ে বাঁচতে (বা মরতে) হয়নি এবং ভারতীয় প্রজাতন্ত্রের গর্বিত নাগরিক হিসেবে বসবাস করতে পারি।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গ তৈরি না করলে কী হতো একবার ভেবে দেখুন। যে ১.২ কোটি হিন্দু হওয়ার অপরাধে পূর্ব বাংলা থেকে বিতাড়িত হয়েছিল তাদের আর কোথাও যাওয়ার ছিল না! এটা শুধুমাত্র তাঁর দূরদর্শিতা এবং শ্রমের কারণেই আমরা রক্ষা পেয়েছি।
কিন্তু এটা কোনও আশ্চর্যের বিষয় নয় যে, ইসলামপন্থী এবং কমিউনিস্টরা (যারা ছদ্মবেশে শুধুমাত্র ইসলামবাদী) তাঁর প্রতি তাদের ঋণ স্বীকার করতে অস্বীকার করে; যদিও তাঁদের নেতারা তাঁদের পায়ের মাঝে লেজ রেখে পূর্ব বাংলায় পালিয়ে যায়! প্রনাম !”
অপর একটি টুইটে তথাগতবাবু লিখেছেন, “বাংলাদেশী মুসলমানরা দাঁত কিড়মিড় করছে! শুধু ডঃ শ্যামাপ্রসাদের জন্য তারা গোটা বাংলাকে ইসলামিক রাষ্ট্র করতে পারল না! বাঙালি হিন্দুকে ‘ধিম্মি’ বানাতে পারল না !”

