রাজ্যজুড়ে সীমাহীন দুর্নীতি ও মমতা পুলিশের দ্বারা সাধারণ চাষিদের হেনস্থার অভিযোগ, প্রতিবাদে চন্দ্রকোনায় শুভেন্দুর পদযাত্রা ও জনসভা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ ডিসেম্বর: রাজ্যজুড়ে সীমাহীন দুর্নীতি ও মমতা পুলিশের দ্বারা কৃষকদের হেনস্থার প্রতিবাদে শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত চন্দ্রকোনার শ্রীনগর বাজারে এক পদযাত্রায় অংশগ্রহণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শ্রীনগর বাজার থেকে চৌমাথা পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রায় বিজেপি কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

পদযাত্রা শেষে এক সভার আয়োজন করে বিজেপি।
সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান, আমি কোনো সাড়ে তিন বছরের জেল খাটা আসামি, নর্দমার কীটের কথার উত্তর দেবো না। দিল্লিতে ইন্ডিয়ার পিন্ডি চটকে গেছে বলে জানান শুভেন্দুবাবু। কৃষকদেরকে ন্যায্যমূল্যে ধান কেনার নাম করে তাদের থেকে জোর করে তোলা নিচ্ছে বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *