জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ নভেম্বর: আজ সোমবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে জনজাতীয় দিবস উপলক্ষ্যে এক সভায় রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেশের স্বাধীনতার জন্য প্রাণ বলিদানকারী, মহান আদিবাসী নেতা ও জননায়ক বীরসা মুন্ডার জন্মদিবস ‘জনজাতীয় গৌরব দিবস’ রূপে পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আজ বিজেপির পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলায় কেশিয়াড়ি বাস স্ট্যান্ড এলাকায় ভগবান বিরসা মুন্ডার প্রতি শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, জেলা সভাপতি মাননীয় সৌমেন তেওয়ারি, রাজ্য সম্পাদক তুষার মুখার্জি অন্যান্য রাজ্য ও জেলার নেতৃত্ববৃন্দ।

সুপ্রিমকোর্টে নন্দীগ্রাম মামলা খারিজ প্রসঙ্গে কেশিয়াড়ি জনসভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুভেন্দু অধিকারী জানান যে নন্দীগ্রামের মামলা নিয়ে আমি কোনও মন্তব্য করব না। আমি অনেক আগে ফাইল করেছি, বিচার ব্যবস্থা ওপর আমার আস্থা আছে। পাঁচ লক্ষ টাকা জরিমানা স্বাধীনতার পরে কোনও এমপি
এমএলে’কে দিতে হয়নি। উনাকে দিতে হয়েছে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সমস্ত বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে। আমি কোনওভাবে এই বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে দেব না। সেনাবাহিনীতে যখন সেনার মৃত্যু কিংবা বাংলাদেশে বাঙালিদের হত্যা করা হয় তখন ওনার মুখ থেকে কোনেও শব্দ বেরোয় না। ওনার এই দ্বিচারিতা শুধুমাত্র যে ভোটের ক্যালকুলেশনে এটা সবাই ধরে ফেলেছে।

