আমাদের ভারত, ১৩ অক্টোবর: পুজোয় কলকাতা ও রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়ারদের বোনাসে বৈষম্য নিয়ে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুক্রবার তিনি এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “পুজোয় কলকাতা পুলিশের সিভিকরা বোনাস পাবে পাঁচ হাজার তিনশো টাকা করে, আর বাকি রাজ্যে কর্মরত সিভিকরা পাবে দু’হাজার টাকা করে। এটা কেমন বিচার? দক্ষিণ কলকাতা কেন্দ্রিক প্রশাসন এতটা এক চোখা, এত পক্ষপাতদুষ্ট?
কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার পাঁচ হাজার তিনশো টাকা করে বোনাস পেতেই পারেন, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু রাজ্যের সমস্ত সিভিক ভলান্টিয়াররাই যেন সমান অঙ্কের বোনাস পান, কোনও বৈষম্য চলবে না।”

