আমাদের ভারত, কলকাতা, ১৩ ডিসেম্বর: ভিএলটিডি বিক্রেতাদের অবৈধ তালিকাভূক্তি ও সেটি ঘোষণায়
‘বড় কেলেঙ্কারি’-র হদিশ মিলছে। মঙ্গলবার টুইটারে সেরকম অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি সংশ্লিষ্ট সরকারি বিজ্ঞপ্তির প্রতিলিপি যুক্ত করে লিখেছেন, “কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট যানের মালিকদের জননিরাপত্তার জন্য ভেহিকল লোকেশন ট্র্যাকিং পদ্ধতি (ভিএলটিডি) ব্যবহার করা বাধ্যতামূলক করেছে৷ পশ্চিমবঙ্গ সরকার ‘কাট-মানি’ উপার্জনের একটি নতুন উপায় খুঁজে পেয়েছে ‘সিন্ডিকেশন অফ এমপ্যানেলড সেলার’ এর মাধ্যমে।
কেন্দ্রীয় মন্ত্রকের নির্দেশিকা অনুসারে; এই তালিকাভুক্তি অবৈধ। সিন্ডিকেট বাজারদরের দ্বিগুণ ভাড়া নিচ্ছে। যানবাহন মালিকরা নতুন নিবন্ধন বা নবায়নের সময় তাদের উপর অনিচ্ছাকৃত বোঝা চাপিয়ে আরটিওতে (আঞ্চলিক পরিবহন অফিস) প্রতিদিন লক্ষ লক্ষ টাকা প্রতারিত হচ্ছেন।
নুর মহাম্মদের মালিকানাধীন পিএসডিএন টেকনোলজি প্রাঃ লিঃ তালিকাভুক্ত সরবরাহকারীদের তালিকার প্রথমেই আছে। তিনি তামিলনাড়ু থেকে এসেছেন এবং সম্ভবত ডিয়ার লটারি ও ‘লটারি কিং’ মার্টিনের সাথে যুক্ত। আবারও বড় কেলেঙ্কারি!

