মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ নিয়ে নন্দীগ্রামে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী

আমাদের ভারত, নন্দীগ্রাম, ৬ অক্টোবর: নন্দীগ্রামে একটি অনুষ্ঠানে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ নিয়ে কটাক্ষ করেছেন। রাজ্যপালের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণে অস্বীকার করেছেন। সেই শপথ গ্রহণে অস্বীকার করা নিয়ে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। বুধবার মহালয়ার দিন নন্দীগ্রামের সোনাচূড়াতে শহিদ পরিবারের হাতে পুজোর উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেন্দু অধিকারী বলেন, এই মুখ্যমন্ত্রী কোনটা উচিৎ কোনটা অনুচিত সে কি কারো পরামর্শ নিয়ে চলে না সংবিধান মেনে চলে।

তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী হওয়ার জন্য বিহার থেকে পিকের নাম কাটিয়ে ভবানীপুরে নাম তুলিয়েছেন। এর পাশাপাশি তিনি আরও বলেন ভোট পরবর্তী হিংসায় মৃত দেবব্রত মাইতিকে শহিদের মর্যাদা দেওয়া হবে। তাকে খুন করার অপরাধে ১২ জনকে জেলে ঢুকতে হবে। সবে খেলা শুরু হয়েছে। সেখ সুফিয়ানকে সিবিআই ডাকছে। খেলাতো হচ্ছে তাই পার্থ চ্যাটার্জি সিবিআইয়ের হাত ধরে কান্নাকাটি করছে। ভাইপো কয়লা কান্ডে ৯ ঘন্টা জেরার মুখে পড়েছে। সোনাচূড়ার শহিদ মিনারে আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নন্দীগ্রামের প্রায় ১০০০০ মানুষকে পুজোর উপহার তুলে দেন শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *