রাজ্যের এক শ্রেণির পদস্থ অফিসারদের বাড়তি সুযোগ দেওয়ায় প্রতিবাদ শুভেন্দু অধিকারীর

আমাদের ভারত, ১৫ জুন: সাধারণ সরকারী কর্মীদের নায্য দাবি উপেক্ষা করে কেবল এক বিশেষ শ্রেণির অফিসারদের বাড়তি সুযোগ দেওয়া নিয়ে প্রকাশ্য অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আবাসন প্রকল্পের ঘোষণাপত্র যুক্ত করে বুধবার তিনি টুইটারে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে লিখেছেন, “এটি সমস্ত আপনার অতিরিক্ত বিশেষ কর্মীদের গোষ্ঠীকে দিন। তাতে কেউ আপত্তি করবে না। তবে বাকি পশ্চিমবঙ্গ সরকারী কর্মচারীদের ডিএ-এর ন্যায্য ভাগের জন্য এমাথা থেকে ওমাথা দৌড়াতে বাধ্য করবেন না। তাঁরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়েছেন। তাঁরা আপনার সৎ মাতৃসুলভ মনোভাবের যোগ্য নয়। ‘মালিকানা আবাসন প্রকল্প’-এর মাধ্যমে ডব্লুবিসিএস (নির্বাহী) কর্মকর্তাদের জন্য ভর্তুকিযুক্ত হারে (বাজার মূল্যের অর্ধেক) বিলাসবহুল ফ্ল্যাটের মালিকানার ঘোষণা করা হচ্ছে।

অপর টুইটে শুভেন্দুবাবু ডব্লুবিসিএস (নির্বাহী) অফিসারদের জন্য প্রশাসনিক/বিশেষ ভাতার হারের সংশোধনের (বর্ধিতকরণ) উল্লেখ করেছেন। সঙ্গে যুক্ত করেছেন এসডিও, এডিএম এবং ডিএম-দের পুরনো ও নতুন ভাতার হার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *