মমতা বন্দ্যোপাধ্যায়কে রোহিঙ্গাদের আপা বলে ব্রিগেডের মঞ্চে কটাক্ষ শুভেন্দু অধিকারীর

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৭ মার্চ: মমতা বন্দ্যোপাধ্যায়কে রোহিঙ্গাদের আপা বলে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। ব্রিগেডের মঞ্চ থেকে এই ভাষাতেই তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করলেন প্রাক্তন পরিবহণমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের পাশাপাশি অভিষেক
ব্যানার্জিকেও তোলাবাজ বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।

এদিন প্রথমেই রোহিঙ্গাদের প্রশ্নে রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রীকে আক্রমণ করন তিনি। রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী বলেন, রাজ্য তোষণের রাজনীতি করছে। তাই রোহিঙ্গাদের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় চুপ থাকে। নিজের বুদ্ধি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন না। বুদ্ধি ভাড়া করে তাঁকে চলতে হচ্ছে। এই জন্য অনেক সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভুলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ব্রিগেডের মঞ্চ থেকে সরাসরি তাঁকে চ্যালেঞ্জ জানালেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আপনি নন্দীগ্রাম থেকে দাঁড়িয়েছেন, আপনাকে নন্দীগ্রাম থেকে হারাবো, হারাবো, হারাবো। আপনাকে প্রাক্তন বিধায়কের পোস্টার এখন থেকেই বানিয়ে রাখতে হবে। আমি কুড়ি বছর ধরে নন্দীগ্রামে রাজনীতি করছি। নন্দীগ্রামের সবটাই আমার জানা। তাই নন্দীগ্রামে আপনাকে হারিয়ে আমার শেষ ইচ্ছে পূরণ করব বলে জানান শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *