মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর কোরিয়ার শাসক কিম জংয়ের সঙ্গে তুলনা করলেন শুভেন্দু অধিকারী

আমাদের ভারত, ১৯ ডিসেম্বর: মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর কোরিয়ার শাসক কিম জংয়ের সঙ্গে তুলনা করলেন শুভেন্দু অধিকারী। কলকাতার পুর নির্বাচনে তৃণমূলের সন্ত্রাসের জন্য এই কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, গণতন্ত্র হত্যা করার জন্য ওনার এতটুকু লাজলজ্জা নেই।

প্রসঙ্গত, কলকাতা পুর নির্বাচনে সকাল থেকেই সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছে বিজেপি। শাসক দলের সন্ত্রাসের অভিযোগ নিয়ে কমিশনে গিয়েছে বিজেপি৷ তারপরেও লাভ হয়নি বলে জানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পুর নির্বাচন নিয়ে প্রহসন করল তৃণমূল। সমস্ত সিসিটিভির প্ল্যাগ খুলে দিয়ে ভোট করালেন তৃণমূলের কর্মীরা। আমাদের মহিলা প্রার্থী তথা প্রাক্তন ডেপুটি মেয়র মিনাদেবী পুরোহিতকে মারধর করা হল। পুলিশ সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে বলে অভিযোগ নন্দীগ্রামের বিধায়কের। যাইহোক আদালতের নির্দেশে ভোট হচ্ছে। আমরা আদালতে গিয়ে সবটা বলব বলে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। তবে সারাদিন যে সন্ত্রাসের আবহে ভোট হল তাতে কিম জংকে মনে করালেন মুখ্যমন্ত্রী। একমাত্র এমন ছবি উত্তর কোরিয়ায় আমরা দেখি বলে জানান শুভেন্দু অধিকারী।

অন্যদিকে, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার নির্বাচন নিয়ে বালুরঘাটে বলেন, সারাদিন ধরে সন্ত্রাস দেখলাম। আামাদের মহিলা প্রার্থীরাও ছাড় পায়নি। মিনাদেবী পুরোহিতের ব্লাউজ ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন বিজেপির রাজ্য সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *